কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল শনিবার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার শিলা-বৃষ্টি নামের একটি সিএনজি স্টেশনের সামনে রাত আটটার দিকে টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের বারেন্ডা গ্রামের সাইফুল ইসলাম (৩০) এবং কাশিমপুর এলাকার দুলাল ব্রাদার্সের সহকারী স্টোরকিপার জহিরুল ইসলাম (৩২)।গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহানন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।