কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক লীগের নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শনিবার বাসের ধাক্কায় আলী হোসেন (৫৫) নামের শ্রমিক লীগের এক নেতা নিহত হয়েছেন।আলী হোসেন জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা কমিটির সহসভাপতি ছিলেন।পুলিশ জানায়, কালিয়াকৈর থেকে আলী হোসেন একটি মোটরসাইকেল নিয়ে মৌচাকে যাচ্ছিলেন। উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাবলু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ তাঁকে ধাক্কা দেয়। এ সময় আলী হোসেন ছিটকে একটু দূরে পড়ে যান। পরে সেখানে তাঁর মৃত্যু হয়।