কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক কারখানা-শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম একরামুল ইসলাম (২৪)। তিনি সিরাজগঞ্জের রায়পুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। ওই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকেরা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। জানা গেছে, উপজেলার চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানার শ্রমিক একরামুল কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে কারখানার শ্রমিকেরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করেন।