কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌচাক-ফুলবাড়িয়া সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা গ্রামে গতকাল বুধবার মাইক্রোবাসের চাপায় আইয়ুব আলী (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।জানা গেছে, ওই দিন সকাল ১০টার দিকে আইয়ুব আলী স্কুলে যাওয়ার সময় রাস্তা অতিক্রমকালে মৌচাক থেকে ফুলবাড়িয়াগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১১-৯২৭৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী মৌচাক-ফুলবাড়িয়া সড়ক সকাল ১০টা থেকে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।