কালিয়াকৈরে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার দিনমজুর নুরু মিয়া হত্যা মামলার দুই আসামিকে গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আলাউদ্দিন ওরফে রুবেল (৩৫) ও নুরু মিয়ার স্ত্রী লিলি বেগম (২৫)।পুলিশ সূত্র জানায়, দিনমজুর নুরু মিয়ার (৪৫) স্ত্রী লিলি বেগমের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার আলাউদ্দিনের সঙ্গে। ৩ এপ্রিল রুবেল ও লিলি বেগম মিলে নুরু মিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁরা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার একটি বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতে থাকেন। হত্যাকাণ্ডের পরের দিনই মঠবাড়ীয়া থানায় ওই দুজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। মঠবাড়ীয়া থানার পুলিশ মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে কালিয়াকৈর থানার পুলিশের সহায়তায় গতকাল শুক্রবার সকালে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে মঠবাড়িয়ায় নিয়ে যায়।