কালিয়াকৈরে হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর ও লতিফপুর এলাকা থেকে গতকাল বুধবার সকালে হেরোইন ও মদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে গতকাল বুধবার সকালে থানা পুলিশ উপজেলার বোর্ডঘর এলাকায় বদিউজ্জামান (২২) নামের এক যুবককে হেরোইন বিক্রি করার সময় গ্রেপ্তার করে। তাঁর দেহ তল্লাশি করে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে উপজেলার লতিফপুর এলাকার ব্রিজের কাছ থেকে ১০ লিটার চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: কালিয়াকৈর উপজেলার তেঁতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন (২৫), শাহ আলম (২০), জানের চালা এলাকার রাশেদুল ইসলাম (২১), হুমায়ুন কবির (২০), টান কালিয়াকৈর এলাকার শফিকুল ইসলাম (২০)। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।