কালিয়াকৈরে ১০০ জন মুক্তিযোদ্ধাকে ভাতা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১০০ জন মুক্তিযোদ্ধাকে জনপ্রতি তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদারের সফিপুুর বাজারের বাসভবনে গতকাল বৃহস্পতিবার সকালে এ ভাতা দেওয়া হয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন আহসান জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১৫০ জন মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়ার এ সিদ্ধান্ত নেন। গত মার্চ থেকে প্রতি মাসে ওই মুক্তিযোদ্ধাদের তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। গতকাল ১০০ জনকে ভাতা দেওয়া হয়। বাকি ৫০ জন আগের পর্বেই তাঁদের জন্য বরাদ্দ টাকা পেয়েছেন।বিষয়টি নিশ্চিত করে কামাল উদ্দিন সিকদার বলেন, প্রতি মাসে মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার এ উদ্যোগ অব্যাহত থাকবে।