প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে গাজীপুরের কালিয়াকৈর বাজারের ১১টি ফলের দোকানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে কালিয়াকৈর বাজারের ফলের দোকানগুলোতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফরমালিনযুক্ত ফল বিক্রির দায়ে ১১টি দোকানের মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই সব দোকানের ফরমালিনযুক্ত সব ফল ধ্বংস করা হয়।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।