প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটির চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ১৩ জন প্রার্থী গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৬ জুন নির্বাচন সামনে রেখে ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ দিনে চাপাইর ইউনিয়নে চেয়ারম্যান পদে সামছুল হক; ফুলবাড়িয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে আবদুল কাদের, নুরুল ইসলাম ও আরিফুর রহমান সিদ্দিকী; বোয়ালি ইউনিয়নে সাধারণ সদস্য পদে সামছুল হক, নুরুল ইসলাম, তাইজুদ্দিন ও ছাইয়েদ আলী; মধ্যপাড়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে কাজিম উদ্দিন ও তাইজউদ্দিন; সূত্রাপুর ইউনিয়নে সাধারণ সদস্য পদে এমারত হোসেন, সন্তোষ চন্দ্র ও অটল সরকার তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।