কালিয়াকৈরে ২০টি ইয়াবা বড়ি উদ্ধার, যুবককে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকা থেকে গত রোববার রাতে ২০টি ইয়াবা বড়িসহ হাবিবুর রহমান (২৫) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত হাবিবুরকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।পুলিশ সূত্র জানায়, রোববার রাত আটটার দিকে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির পুলিশ সদস্যরা সাকাশ্বর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী হাবিবুরকে গ্রেপ্তার করে পুলিশ।