কালিয়াকৈরের অপহৃত স্কুলছাত্র মধুপুরে উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া এলাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রকে সাত দিন পর গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মধুপুর থেকে উদ্ধার করেছে পুলিশ৷
উদ্ধার হওয়া ছাত্রের নাম আল আমিন (১৩)৷ সে আড়াইগঞ্জ এলাকার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে৷ তাদের বাসা উপজেলার ঢালজোড়া এলাকায়৷
আল আিমনের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, ২২ মে আল আমিনের সহপাঠী সিহাব কাউকে কিছু না বলে বাড়ির পাশে আসতে বলে৷ সিহাবের খালু আল আমিনকে মোবাইল ফোন দেবে বলে রাত আটটার দিকে তারা মধুপুর বাজারে যায়৷
সেখান থেকে একটি বিলের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় চারজন তাদের গতিরোধ করে৷ এ সময় দুজন আল আমিনকে ও দুজনকে সিহাব তুলে দুই দিকে নিয়ে যায়৷ পরে আল আমিনকে নিয়ে একটি ঘরে আটকে রেখে তার মায়ের কাছে ফোন করে পঁাচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷
এ ঘটনায় গত মঙ্গলবার আল আমিনের মা কালিয়াকৈর থানায় অপহরণ মামলা করেন৷ মামলা হওয়া পর কালিয়াকৈর থানার পুলিশ অভিযান শুরু করে৷
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সিহাব ও তার খালুর খোঁজ করা হচ্ছে