কালিয়াকৈরের মৌচাক ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল গতকাল মঙ্গলবার বিকেলে ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ওই ইউনিয়নে নির্বাচন হবে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মৌচাক ইউনিয়নে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯৭ সালের নভেম্বরে। ২০০৩ সালে কালিয়াকৈর পৌরসভা গঠন হলে উপজেলার সিনাবহ এলাকার ব্যবসায়ী সিদ্দিক মিয়া সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মৌচাক ইউপির নির্বাচন স্থগিত করে। সম্প্রতি সিদ্দিক মিয়া তাঁর মামলা প্রত্যাহার করে নেন। এরপর গতকাল বিকেলে জেলা নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।তফসিল অনুযায়ী, ১৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৭ ও ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৬ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং আগামী ১৩ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান তফসিল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।