কালিয়ায় আ.লীগের তলবি সভায় সভাপতিকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্যা ইমদাদুল হককে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, অনিয়ম ও দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়ায় উপজেলা কমিটির বেশির ভাগ সদস্য তলবি সভা করে এ সিদ্ধান্ত নেন। ২ নভেম্বর দলীয় কার্যালয়ে এ সভা হয়।সভায় মোল্যা ইমদাদুল হক উপস্থিত থাকলেও জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতিয়ার রহমান সভাপতিত্ব করেন। এতে নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।মোল্যা ইমদাদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। দলীয় সভানেত্রী বিগত জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাসকে মহাজোটের প্রার্থী করেন। দলের সিদ্ধান্ত মেনে তিনি বিমল বিশ্বাসের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেন। কবিরুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। কবিরুল হকের পক্ষে কাজ না করায় দলের নেতা-কর্মীদের ওপর প্রভাব খাটিয়ে তিনি তলবি সভার আয়োজন করেন।তবে সাংসদ কবিরুল হক বলেন, দলের সভাপতি মোল্যা ইমদাদুল হকের ওপর নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে তাঁর কোনো ভূমিকা নেই।