কালিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাটের ইজারা নিয়ে গত বুধবার স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে হারুন শেখ (৫০), লুৎ ফর রহমান (৫৪), আজিজুল গাজী (৪২) ও সারে গাজীকে (৪৩) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবু বক্কার মোল্লা (৪২), মিজানুর রহমান (২৯), তসলিম কাজী (২৭), রাসেল শেখ (১৮), আবুল হোসেন (৪৭), বাদশা শেখ (৪২), মুনির মণ্ডল (৫০), মুজিবর শেখ (৪২), সামির গাজী (২০) ও ওহাব শেখকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বারইপাড়া খেয়াঘাটের ইজারা নিয়ে পুরুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হারুন শেখের সঙ্গে পুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সম্পাদক বাদশা শেখের মনোমালিন্য চলে আসছে। সম্প্রতি হারুন শেখ ও ইউনিয়ন বিএনপির সম্পাদক লুৎ ফর রহমান মণ্ডল জেলা পরিষদ থেকে ছরোয়ার ভূঁইয়াকে ঘাটের ইজারা দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেন। এ নিয়ে গত বুধবার বেলা ১১টার দিকে বারইপাড়া বাসস্ট্যান্ডের কাছে হারুন শেখ ও বাদশা শেখের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী আবুল হোসেন ও মিজানুর রহমান জানান, বারইপাড়া, নোয়াগ্রাম, কলামনখালীসহ চারটি গ্রামের কয়েক হাজার মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাঁরা দাবি করেন, কলামনখালী গ্রামের আজিজুল গাজী, মুজিবর শেখ ও সারে গাজী গুলিবিদ্ধ হন। বাদশা শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ কামরুজ্জামান জানান, নড়াইল থেকে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে।অতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রথম আলোকে জানান, সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহারসহ ইটপাটকেল ছোড়া হয়েছে। তবে গোলাগুলির ঘটনা ঘটেনি।