কালিয়ায় চাঁদা না পেয়ে হামলা আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এক বাড়িতে হামলা চালিয়েছে। এতে নারীসহ ১০ জন আহত হয়। গত বুধবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কান্দুরি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।স্থানীয় কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস মোল্লা ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে লতিফ শেখ কান্দুরি গ্রামের মিজান শেখের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ জন্য এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় লতিফ শেখ বুধবার সকালে তাঁর সহযোগীদের নিয়ে মিজান শেখের বাড়িতে যান। মিজানকে বাড়িতে না পেয়ে তাঁরা তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগমকে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে বলে ঘোষণা দিলে গ্রামবাসী এগিয়ে আসেন। সন্ত্রাসীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে গোলাম মোস্তফাসহ নয়জন আহত হন।এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কান্দুরি গ্রামের মাসুম শেখ ও বিলাল শেখকে আটক করেছে। পলাতক থাকায় ফরিদ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।