কালিয়ায় দুই ইউপির নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও নবগঠিত পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হবে।নির্বাচন নিয়ে পাঁচগ্রাম ইউনিয়নের লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও পেড়লী ইউনিয়নে নেই। কারণ, এ ইউনিয়নকে ভাগ করেই পাঁচগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নবগঠিত পাঁচগ্রাম ইউনিয়ন কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নভুক্ত ছিল। চিত্রা নদী এ ইউনিয়নকে বিভক্ত করেছে। নদীর পশ্চিম পাড়ে আটটি ও পূর্ব পাড়ে পাঁচটি গ্রাম নিয়ে এ ইউনিয়ন গঠন করা হয়েছিল। কিন্তু পূর্ব পাড়ের গ্রামগুলোর সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ৭ মার্চ পাঁচগ্রাম ইউনিয়ন গঠনের ঘোষণা দেয় ১৬ অক্টোবর এই দুই ইউনিয়নে নির্বাচনের আয়োজন করে। নবগঠিত ইউনিয়নে ভোটার সংখ্যা চার হাজার ৩৬২।পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন: শেখ আশিক বিল্লাহ, মুরাদ শেখ, জহুর মোল্যা, সাইফুল শেখ, জাফর আহমেঞ্চদ ও ফায়জুর রহমান। পেড়লী ইউনিয়নের ভোটার সংখ্যা ১৩ হাজার ৫০। এখানে আটজন প্রার্থী চেয়ারম্যান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।তাঁরা হলেন: আবদুর রহমান মোল্যা, ফেরদৌস হোসেন, জারজিস মোল্যা, আনিচুর রহমান, ফিরোজ হাসান, আরিফুল গাজী, ফারুক আহমঞ্চদ ও সাগর শেখ।জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, পাঁচগ্রাম ও পেড়লী ইউনিয়নের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।