কালীগঞ্জ ও ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিনচালিত যান নসিমনের এক চালক নিহত হয়েছেন। জয়পুরহাটের ক্ষেতলালে গত রোববার প্রাইভেট কারের ধাক্কায় আরও একজন নিহত হয়েছেন।কালীগঞ্জে নিহত নসিমনচালকের নাম আলমগীর হোসেন (২৫)। তিনি সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মজনুর রহমানের ছেলে। ক্ষেতলালে নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে।