কালীগঞ্জ ও ভাঙ্গা পৌরসভার নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ এবং ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচন আজ রোববার। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে কালীগঞ্জে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মকছেদ আলী (নৌকা প্রতীক), বিএনপির আতিয়ার রহমান (ধানের শীষ প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান মন্টু (নারকেলগাছ প্রতীক), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুজ্জামান লাল (কম্পিউটার প্রতীক) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম (হাতপাখা প্রতীক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাঙ্গায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগের আবু ফয়েজ মো. রেজা (নৌকা), বিএনপির ওয়াহিদুজ্জামান মিয়া (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আসাদুজ্জামান (হাতপাখা), ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন-সমর্থিত আবু জাফর মুন্সী (জগ) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবুল ফজল প্রিন্স (নারিকেলগাছ)।