কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়াকে প্রত্যাহার করে গতকাল রোববার বিকেলে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে নিয়োগ দেওয়া হয়েছে মো. এনায়েত হোসেনকে। তিনি বিকেলেই দায়িত্ব গ্রহণ করেছেন। এ ব্যাপারে জানতে গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন জানান, তাঁকে প্রত্যাহার করা হয়নি, তবে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান খাইরুল আলম, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর জানান, ওসি প্রত্যাহারের খবরে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয় লোকজন। মাদক ব্যবসা, ঘুষ-বাণিজ্য, জুয়ার আসর থেকে টাকা আদায়, নিরীহ মানুষকে হয়রানিসহ নানা কারণে আলোচিত ছিলেন ওসি গোলাম কিবরিয়া।