কালীগঞ্জ থানার ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজিৎ কুমার রায়কে প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার তিন দিনের সময় বেঁধে দিয়েছেন সাংবাদিকেরা। তাঁরা মৌন মিছিল, মানববন্ধন ও পথসভা করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকেরা বৃহস্পতিবার দুপুরের দিকে প্রেসক্লাব থেকে মৌন মিছিল বের করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। তাঁরা কালীগঞ্জ থানার ওসির ঔদ্ধত্যপূর্ণ আচরণ, যাত্রার নামে অশ্লীলতা বন্ধ এবং জুয়াড়িদের গ্রেপ্তার করার দাবি জানান।