কালীগঞ্জ পৌর নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে পাঁচজন মেয়র পদপ্রার্থীরই মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে। তবে একজন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর এবং ১৮ জন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানা গেছে, ভোটার তালিকার ক্রমিক নম্বরের সঙ্গে মনোনয়নপত্রের নম্বরের অমিল থাকায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কাননবালা দাসের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণখেলাপি, ভোটার তালিকার ক্রমিক নম্বরের সঙ্গে মনোনয়নপত্রের অমিল, এলাকার নাম ভুল লেখা এবং জাল শিক্ষা সনদের কারণে ১৮ জন সাধারণ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ২০ জুন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।