কালীগঞ্জ বিএনপির আরও ৫৫ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা একটি মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির আরও ৫৫ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।গতকাল বৃহস্পতিবার তাঁরা ঝিনাইদহের বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. আনিসুর রহমান আবেদনটি নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বুধবার একই মামলায় উপজেলার বিএনপির ৩২ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়।এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীরা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির ওই ৩৩ জন নেতা-কর্মীসহ ১০৫ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন।