প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ওয়ালটন-জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল রোববার ফাইনাল খেলায় আশাশুনি উপজেলা দল ২-০ গোলে কালীগঞ্জ উপজেলা দলকে হারিয়েছে।
দর্শকেরা জানান, খেলার প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে আশাশুনি উপজেলা দল একটি করে গোল করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। খেলা শেষে তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।