প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর নতুন বাজারে অগ্নিকাণ্ডে কম্পিউটার, প্রসাধনী, মুদি, কাপড়ের দোকানসহ ১৪টি দোকানঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগে। স্থানীয় লোকজনের সহযোগিতায় কালীগঞ্জ ও পার্শ্ববর্তী পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুস সাত্তার সরকার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজীপুর প্রতিনিধি|