কালীগঞ্জে অপহৃত শিশু পলাশে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রাম থেকে অপহৃত আড়াই বছরের শিশুকে পাশের নরসিংদীর পলাশ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পলাশের বিরিন্দা এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের সময় অপহরণকারী সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম হাবিবুর রহমান। সে কালীগঞ্জ পৌর এলাকার জাইদুর রহমানের ছেলে। আর গ্রেপ্তার নারী হলেন একই এলাকার ফিরোজ মিয়ার স্ত্রী হেনা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে শিশু হাবিবুর খেলা করছিল। সে সময় প্রতিবেশী হেনা বেগম তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় শিশুর বাবা কালীগঞ্জ থানায় মামলা করেন।