কালীগঞ্জে আগুনে সাতটি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, গতকাল দুপুরে জামালপুর বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের দোকানে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ব্যবসায়ী সিরাজ ফরাজীর দুটি, শাজাহানের দুটি, রেজাউল হকের একটি, সাফির উদ্দিনের একটি ও তমিজ উদ্দিনের একটি দোকান পুড়ে গেছে।