কালীগঞ্জে এক ব্যক্তি খুন ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আবদুল গণি (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুল গণির ছেলে তাইরুল ইসলামকে আটক করেছে।
কালীগঞ্জ থানার ওসি মনিরুদ্দিন মোল্লা বলেন, বলিদাপাড়া গ্রামের আবদুল গণি খুনতলা এলাকায় একটি বটগাছের নিচে ঝুপড়িঘরে বাস করতেন। বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। গণি সারা দিন ভিক্ষা করে রাতে বটগাছের নিচে ঝুপড়িঘরে ঘুমাতেন। তার কাছে কিছু টাকা ছিল। তাইরুল একাধিকবার ওই টাকা নেওয়ার চেষ্টা করেছেন। টাকার জন্য তাইরুল তাঁকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।