কালীগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সলেমান গাজী (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার কাষ্টভাঙ্গা বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। সলেমান উপজেলার নিত্যানন্দী গ্রামের মৃত হজরত আলীর ছেলে।কালীগঞ্জ থানার ওসি জানান, ওই দিন রাতে নিত্যানন্দী গ্রামের সলেমান গাজী স্থানীয় কাষ্টভাঙ্গা বাজারের একটি চায়ের দোকানে চা পান করছিলেন। রাত নয়টার দিকে গ্রামের আরেক তরুণের সঙ্গে তাঁর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ওই তরুণ তাঁকে পিটুনি দিলে ঘটনাস্থলেই সলেমান মারা যান। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।