কালীগঞ্জে কলেজ ধ্বংসের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বাংলা কলেজের সমৃদ্ধিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ গতকাল শনিবার লালমনিরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে কলেজ অধ্যক্ষ এ এস এম মনওয়ারুল ইসলাম ও পরিচালনা পর্যদের সভাপতি নজরুল হক লিখিত বক্তব্যে বলেন, ৫ ডিসেম্বর কলেজের লাইব্রেরি ভবনের নিচতলা থেকে কিছু কম্পিউটার ও মালামাল চুরি হয়ে যায়। ৮ ডিসেম্বর পুলিশ মালামাল উদ্ধারসহ তিন চোরকে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়। এ ছাড়া এ ঘটনায় আটকের পর পুলিশ লাইব্রেরিয়ান নূরুল আমিনকে অধ্যক্ষের জিম্মায় ছেড়ে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পরদিন কাকিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। তিনি কলেজ ধ্বংসের চেষ্টা করছেন।হাফিজুর রহমান কলেজকে ধ্বংসের চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছেন।