কালীগঞ্জে চিংড়ি ঘেরের মালিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নেংগি গ্রামের চিংড়িঘেরের মালিক আবদুল লতিফ কারিকর (৪০) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঘেরের একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি নেংগি গ্রামের শাহাদাৎ কারিকরের ছেলে।এ ঘটনায় নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।ময়না বেগম জানান, বুধবার রাত আটটার দিকে তাঁর স্বামী লতিফ কারিকর গ্রামে অনুষ্ঠিত জারিগান শুনতে বাড়ি থেকে বের হয়ে যান। সেখান থেকে তিনি রাত সাড়ে ১২টার দিকে চিংড়িঘেরে যান। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেননি। গতকাল সকাল ছয়টার দিকে ছেলে রাজা কারিকর ওই ঘেরে গিয়ে একটি ঘরে তার বাবার লাশ পড়ে থাকতে দেখে। কালীগঞ্জ থানার এসআই লস্কর জাহেদুল হক জানান, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের নেতৃত্বে লতিফের লাশ উদ্ধার করা হয়েছে।