কালীগঞ্জে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল শুক্রবার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই ছাত্রীকে। গ্রেপ্তার হওয়া রাসেল মিয়া (২৮) স্থানীয় উত্তরসোম গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, রাসেল ও তাঁর দুই সঙ্গী বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে অপহরণ করেন। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। গতকাল সকালে মেয়েটি কৌশলে মুখের বাঁধন খুলে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার ও রাসেলকে গ্রেপ্তার করে।