কালীগঞ্জে টেপা মাছ খেয়ে ১১ জন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত টেপা মাছ খেয়ে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের এক পরিবারের ১১জন অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাঁদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাঁরা হলেন নূর মোহাম্মদ গাজী (৫০), ফারুক হোসেন (২৫), রমেছা খাতুন (৪০), জবেদা খাতুন (৪০), সেলিনা খাতুন (২৩), মরিয়ম খাতুন (২০), রোকসা খাতুন (২২), নাজমা খাতুন (২৫), মেহের জাহান (২৭), ইসমাইল হোসেন (১৮) ও কামরুননেছা (৪২)।অসুস্থ নূর মোহাম্মদ গাজী জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বেলেডাঙ্গা বাজার থেকে টেপা মাছ কিনে আনেন। ইফতার শেষে রাত আটটার দিকে ওই মাছের তরকারি দিয়ে পরিবারের সবাই ভাত খান। রাত ১০টার দিকে তাঁরা একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বমি হতে থাকে এবং কয়েকজন অচেতন হয়ে পড়েন।