কালীগঞ্জে ট্রাক ও অটোবাইকের সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা ব্রিজের কাছে গতকাল শনিবার ট্রাকের চাপায় ইজিবাইকের চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত সাধন দাসের (৪৫) বাড়ি উপজেলার ঘোষনগর গ্রামে।
পুলিশ জানায়, বেলা দুইটার দিকে সবজিবোঝাই একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। নিমতলা ব্রিজের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের চালক সাধন দাস নিহত হন। আহত চারজনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী মারা যান।