কালীগঞ্জে ডাকাতি ধারালো অস্ত্রের আঘাতে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুরে গত বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের বাসায় ডাকাতি হয়েছে।ডাকাতেরা শিক্ষক কামাল হোসেন চৌধুরী, তাঁর স্ত্রী লুৎফা বেগম চৌধুরী ও বাড়ির নিরাপত্তাকর্মী আলমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৬০ হাজার টাকা, প্রায় আট ভরি ওজনের স্বর্ণের গয়না ও দুটি মুঠোফোনের সেট নিয়ে গেছে। শিক্ষক কামাল ও তাঁর স্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘ঘটনাটি ডাকাতি নয়। পূর্বশত্রুতার জের ধরে ওই হামলা ও লুটপাটের ঘটনা ঘটতে পারে।’