কালীগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তিনটি গ্রামে গতকাল বৃহস্পতিবার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় বিপুলসংখ্যক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস কর্তৃপক্ষ সূত্র জানায়, গতকাল দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া, আড়িখোলা ও দুর্বাটি গ্রামে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। এ সময় তিন গ্রামের ১০ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় সাড়ে চার হাজার রাইজার জব্দ ও বিপুল পরিমাণ পাইপ বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্রাহকদের ২১ হাজার টাকা জরিমানা করেন।