গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া এলাকায় একটি গির্জার দুই পাদরির বাসায় গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের রডের আঘাতে গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁরা হলেন ফাদার আবেল রোজারিও (৮৩) ও ব্রাদার প্রধান হেমলেট গোসাল (৪৬)। ওই গির্জার সহকারী ফাদার ও তুমুলিয়া বালক উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিটার স্যান্নাল জানান, গির্জার পাশে বিল এলাকা ঘেঁষে টিনের প্রাচীর নির্মাণ করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের একদল মুখোশধারী ডাকাত দল সেখানে হানা দেয়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই প্রাচীর ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতেরা অস্ত্র দেখিয়ে কর্মচারীদের জিমিঞ্চ করে প্রথমে পুরোহিত প্রধান ফাদার আবেল রোজারিওর বারান্দার তালা ভেঙে ঘরে ঢোকে। ওই ঘর থেকে ৮৫ হাজার টাকা লুটে নেয়। পরে ব্রাদার প্রধান হেমলেট গোসালের ঘরে ঢুকে এক লাখ টাকা, একটি ক্যামেরা ও একটি মুঠোফোন লুট করে। বাধা দেওয়ায় ডাকাতেরা দুজনকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে গির্জায় সভা করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।