প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চারদলীয় জোট-সমর্থিত মেয়র প্রার্থী আশরাফুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বজলুর রশিদের প্রার্থিতাও প্রত্যাহার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা জানান, মামলাসংক্রান্ত জটিলতায় ১৯ ডিসেম্বর তাঁদের দুজনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে তাঁরা উচ্চ আদালতের এক আদেশে ৯ তারিখ পর্যন্ত সময় নেন। কিন্তু এরপর তাঁদের প্রার্থিতা বৈধ রাখার পক্ষে কোনো কাগজপত্র জমা না দেওয়ায় আগের আদেশ বহাল থাকে। এতে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে তাঁদের মনোনয়ন বাতিল হয়ে গেল। আশরাফুজ্জামান ও বজলুর রশিদ যথাক্রমে অস্ত্র ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত। তাঁরা দুজনই উচ্চ আদালত থেকে জামিনে আছেন।