কালীগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন৷ গতকাল মঙ্গলবার সকালে উপজেলার উত্তর দলগ্রামে এ ঘটনাকে ঘটে৷
নিহত ব্যক্তিরা হলেন আবুল কাশেম ও মজিবর রহমান৷ কাশেম ঘটনাস্থলে নিহত হন৷ তিনি আবদুল মালেকের পক্ষের লোক৷ আর মজিবর মারা যান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি আবদুল খালেকের পক্ষের বলে জানা গেছে৷ মালেক ও খালেক সম্পর্কে ভাই৷ দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে৷ এই বিরোধের জের ধরেই গতকালের সংঘর্ষের ঘটনা ঘটে৷
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আবদুল খালেকের পক্ষের সাতজনকে আটক করেছে পুলিশ।