প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গ্রাম্য সালিসে দুই তরুণ-তরুণীকে চুল কেটে চুনকালি দিয়ে ঘোরানোর প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংস্কৃতিক কর্মীরা। শহরের পোস্ট অফিস মোড়ে গতকাল শুক্রবার বিহঙ্গ সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের উদ্যোগে পালিত এ কর্মসূচিতে আরও কয়েকটি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অংকুর নাট্য একাডেমীর পরিচালক নাজিম উদ্দীন, বিহঙ্গের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক শাহিনুর আলম, বাউল সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, শারমিন জোয়ার্দার ম্যাডোনা প্রমুখ।