কালীগঞ্জে বাসচাপায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া এলাকায় গতকাল রোববার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মো. মিনহাজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তুমলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। মিনহাজ একটি কিন্ডারগার্টেন স্কুলে নার্সারি শ্রেণির ছাত্র ছিল।
কালীগঞ্জ থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, বেলা আড়াইটার দিকে নরসিংদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পুবাইল পরিবহন লিমিটেডের (পিপিএল) যাত্রীবাহী একটি বাস তুমলিয়ায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির পেছনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু মিনহাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয়।