কালীগঞ্জে বিএনপির কমিটি একাংশের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা কেন্দ্র থেকে সদ্য ঘোষিত উপজেলা কমিটির আট সদস্যের যে নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে এই কমিটি প্রত্যাখ্যান করা হয়।নেতরা দাবি করেন, যে কাগজের ওপর ভিত্তি করে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই কাগজ নিয়েও তাঁদের যথেষ্ট সন্দেহ রয়েছে। তার পরও কেন্দ্র যদি এ জাতীয় কোনো কমিটি চাপিয়ে দেয়, তাহলে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন বলে তাঁরা ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহবুবার রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে যাঁর নাম প্রকাশ করা হয়েছে, তিনি এক-এগারোর সময় সংস্কারপন্থী হয়ে জিয়া পরিবারের সঙ্গে বেইমানি করেছিলেন। গত ৮ মে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহম্মদের পক্ষে স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি করা হয়েছে শহীদুজ্জামান বেল্টুকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আয়নাল হাসানকে। এ ছাড়া আরও ছয় সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।