কালীগঞ্জে ভাসমান হাসপাতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইম্প্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল এখন গাজীপুরের কালীগঞ্জে। গতকাল শনিবার কালীগঞ্জ বাজার খেয়াঘাটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আগামী ছয় মাস এই হাসপাতাল থেকে কালীগঞ্জসহ আশপাশের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। গতকাল শনিবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার।ভাসমান হাসপাতলের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মাহবুব হোসেন জানান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের (আইএফবি) পরিচালনায় ১৯৯৯ সাল থেকে এই ভাসমান হাসপাতালের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া হচ্ছে।