কালীগঞ্জে রিকশাচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে আয়নাল হোসেন (৪৮) নামে এক রিকশাচালককে গত সোমবার রাতে সন্ত্রাসীরা শ্বাসরোধে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গতকাল মঙ্গলবার আটক করা হয়েছে।আয়নাল হোসেন কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত কাওসার আলীর ছেলে। সন্ত্রাসীরা তাঁকে বলিদাপাড়া মাঠে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। গতকাল সকালে এলাকার লোকজন মাঠে লাশ দেখে কালীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।