কালীগঞ্জে শিশুদের হত্যা ও যৌন নিপীড়নের মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কালীগঞ্জে পাঁচ শিশু হত্যা ও ৩৫ শিশুকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার হওয়া মোবারক গাজীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন গতকাল সোমবার এই অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত কর্মকর্তা জানান, মোবারক গাজীকে গ্রেপ্তারের পর তিনি ১৭ জন অভিযোগকারীর ১৬১ ধারায় জবানবন্দি গ্রহণ করেছেন। আটজন এ ঘটনায় থানায় জিডি করেছেন। দীর্ঘ তদন্তের পর আজ (সোমবার) মোবারক গাজীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর সংশোধনী ২০০৩-এর ৯(৪)(খ) ধারায় এই চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র সাতক্ষীরার বিচারিক হাকিমের আদালতে দাখিল করেন।