প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ক্যাম্পিং হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পিং হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস প্রমুখ।