প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের বার্ষিক কালীপূজা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মন্দিরকে নবরূপে সাজানো হয়েছে। মন্দির চত্বরে তিন দিনের মেলার আয়োজন সম্পন্ন করেছে মন্দির কমিটি। মন্দিরের পুরোহিত অনিল চন্দ্র পূজা অর্চনা করবেন। বেলা একটায় চণ্ডীপাঠ ও শীতলা পূজা, বিকেলে বলিদান ও গীতা পাঠ, সন্ধ্যায় মায়ের সামনে আরতি প্রতিযোগিতা, রাতে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা, দুই দফা প্রসাদ বিতরণ ও শিবাভোগ, গভীর রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হবে। ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসছেন। পূজা উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে তিন দিনের মেলা শুরু হয়েছে।