কালুখালী থানার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার অস্থায়ী থানার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার পায়রা উড়িয়ে নতুন এ থানার কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর রতনদিয়া রজনীকান্ত উচ্চবিদ্যালয়ে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল হক।