কালুখালীত প্রার্থীর মাইক ভাঙচুরের অভিযোগ
রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক খানের প্রচার কাজে ব্যবহৃত মাইক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার কলকলিয়া বাজারে এ ঘটনা ঘটে৷
আবদুর রাজ্জাক খান অভিযোগ করেন, সোমবার বিকেলে কলকলিয়া বাজাের গিয়ে তাঁর কর্মীরা মাইক নিয়ে প্রচার চালাতে যান। এসময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী সাইফুল ইসলামের সমর্থকেরা তাঁর প্রচার মাইক ও ভ্যান ভাঙচুর করেন। সন্ধ্যায় তিনি বিষয়টি
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানকে মৌখিকভাবে জানিয়েছেন।
কাজী সাইফুল ইসলামের নির্বাচন সমন্বয়কারী শফিউর মোর্শেদ বলেন, ‘রাজ্জাকের প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ ভুয়া। মোটর সাইকেল প্রতীকের সমর্থকদের সঙ্গে আমাদেরও ঝামেলা আছে। বিষয়টি প্রশাসনও জানে।’