কালুখালীতে পাঁচটি দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার কলিকাপুর ইউনিয়নের হরিণবাড়িয়া বাজারে রোববার রাতে পাঁচটি দোকানে ডাকাতি হয়েছে। বাজারের ব্যবসায়ীরা জানান, রাত পৌনে একটার দিকে বাজারের একটি দোকানে মুখোশধারী একদল ডাকাত ঢুকে নিজেদের সর্বহারা পার্টির সদস্য পরিচয় দিয়ে দোকানের ভেতর ঢুকে সবাইকে বেঁধে ফেলে। এরপর তারা বাজারের পাঁচটি দোকান থেকে নগদ অর্থসহ মালামাল নিয়ে চলে যায়।