কালুরঘাট সেতুর ওপর ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুর ওপর গতকাল শুক্রবার সন্ধ্যায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার পথে যানজটের সৃষ্টি হয়। তবে রাতেই লাইনচ্যুত বগিসহ ট্রেনটি সরিয়ে নেওয়ায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে সূত্র জানায়, দোহাজারী এলাকার একটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি তেল সরবরাহ করে নগরের দিকে ফিরছিল ট্রেনটি। কালুরঘাট রেলসেতু পার হওয়ার সময় ট্রেনটির পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন বলেন, অল্প সময়ের মধ্যেই ট্রেনটি সরিয়ে নেওয়া হয়েছে। বগি লাইনচ্যুত হওয়ার কারণে ওই এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হয়।নগরের চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, এক ঘণ্টার মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।